ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন: কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিবেদক
নিউজ ভিশন
৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৩০ ডিসেম্বর (মঙ্গলবার) চকরিয়ার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনা রাস্তার পাশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: শফিকুল ইসলাম নামক এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই ঘটনায় পৃথক আরেকটি মামলায় অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট থাকার অপরাধে মো: আব্দুল করিম নামক একজন ডাম্পার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এদিকে, আরেকটি অভিযানে চকরিয়ার ডুলাহাজরা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে মো: আইয়ুব নামের একজন ডাম্পার মালিককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব জানান, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।