ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

শোকজের পর ‘প্রথম লাইনে নেতৃত্ব’ মন্তব্য, পরে পোস্ট সম্পাদনা হামিমের

প্রতিবেদক
News Desk
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। নোটিশ পাওয়ার পর তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন, যা কিছু সময় পর সম্পাদনা করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৬ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে হামিম লেখেন, “আল্লাহর রহমত থাকলে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারেনা…। স্কুলে ছাত্রদলের প্রথম লাইনে, কলেজেও ছাত্রদলের প্রথম লাইনে, আল্লাহর রহমত থাকলে, আল্লাহ তাকদীরে রাখলে সাংগঠনিকভাবে এ সময়েও ছাত্রদলের মিছিলের প্রথম লাইনেই নেতৃত্ব দিব ইনশাল্লাহ (যদিও ২৮শে অক্টোবরের পর অনেক অবরোধ-হরতালে প্রথম লাইনেই নেতৃত্ব দিয়েছিলাম)।”

তবে রাত ১২টা ১৮ মিনিটে তিনি পোস্টটি সম্পাদনা করে কেবল “আল্লাহর রহমত থাকলে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারেনা…” অংশটি রেখে বাকি লেখা মুছে দেন। তার এই পোস্ট ও পরবর্তী সংশোধন নিয়ে সংগঠন সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়।

এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ মর্মে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কোন অভিযোগে তাকে শোকজ করা হয়েছে, সে বিষয়ে নোটিশে বিস্তারিত কিছু বলা হয়নি।

এ বিষয়ে হামিমের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তার ব্যাখ্যা দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ