ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
News Desk
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। তার মনোনয়নপত্র গ্রহণ করেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর রেজাউল করিম বাদশা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে পিছিয়ে পড়া বগুড়াকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চান তিনি।

দলীয় চেয়ারম্যানের নির্দেশনা মেনে তার প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে. এম. খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদল সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, একাধিক আসনে বিজয়ী হওয়ায় এই আসনটি ছেড়ে দেন দলটির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য রেজাউল করিম বাদশাকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি।

আরও পড়ুন

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

৪ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল

শিবিরের মঞ্চে মেয়ে নিয়ে গান, সমালোচনার পর ভিডিও ডিলিট করলেন জকসুর সংস্কৃতি সম্পাদক তাকরিম

চাঁদা ও চাঁদাবাজিকে তুমি দিয়েছ এক শিল্পের রং—পাটওয়ারীর উদ্দেশে ফারুক হাসান

রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি: ৯ নং ওয়ার্ডে প্রভাবশালীদের শেল্টারে চলছে অবৈধ কর্মকাণ্ড

জামিন পেলেন আ’লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি

নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

ঢাকা-৬ আসনে জামায়াত প্রার্থীর অভিযোগ : ব্যালট সংরক্ষণের নির্দেশ দিলো আদালত  

চট্টগ্রামের রাউজানে বাজারে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবী জানিয়েছে নাহিদ