ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

টঙ্গীতে গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট—থানায় অভিযোগ

প্রতিবেদক
News Desk
২২ নভেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ

Link Copied!

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় এক গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার–নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আফরোজা আক্তার (২৫) টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, গত (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে একই এলাকার কয়েকজন ব্যক্তি— কানা রতন (৪০), বুলু (৩০),মোঃ দাউদ (৩০), হিচকা সোহেল (২৮), মোঃ রুবেল (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জন তার বাসায় এসে তার স্বামীকে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ তুলে বাড়ি-ঘর ভাঙচুর শুরু করে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘরের প্রায় ৫ লাখ টাকার মালামাল ভাঙচুর করে। এ সময় প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত কানা রতন তাকে মারধর করেন। পরে ঘরে থাকা সাত ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।

আফরোজা আক্তার অভিযোগে জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের কোনো পূর্বশত্রুতা নেই। তবে হামলার পর থেকে তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। সুযোগ পেলে তার স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করবে বলেও তিনি অভিযোগ করেন। এতে পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বর্তমানে নিজেদের বাসায় প্রবেশ করতে পারছেন না।

এবিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা মুঠোফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার (ওসি) ওহিদুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে দুই পক্ষ থেকে আলাদা আলাদা অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন