ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

সুমুদ ফ্লোটিলায় থেকে পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করলো ইসরায়েল

প্রতিবেদক
News Desk
২ অক্টোবর ২০২৫, ৭:০০ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান।

বুধবার ইসরাইলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান–ফিলিস্তিন ফোরাম।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সাবেক সিনেটর মুশতাক আহমদ খানকে ইসরাইলি দখলদার বাহিনী গ্রেফতার করেছে। এখনই ঘর থেকে বের হয়ে তার মুক্তি এবং ৪৪ দেশের স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলতে হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন তাদের মধ্যে। বহরটি ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে গাজামুখী ছিল।

বুধবার মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলো প্রবেশ করলে ইসরাইলি কর্তৃপক্ষ নজরদারি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০টি ইসরাইলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং নৌযানগুলোকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ফ্লোটিলা সংগঠকরা ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সেনারা জাহাজে উঠে পড়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চেষ্টা চালাচ্ছি।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার