ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

কুরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের বাঁধা , তীব্র নিন্দা ও প্রতিবাদের সাথে শাস্তির দাবি ছাত্রীসংস্থার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

-মোসাঃ তানজিলা, ঢাকা

গতকাল (২৫ সেপ্টেম্বর) শৈলকূপা থানার মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত পবিত্র কুরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদল বাধা প্রদান করে।

ঘৃণিত এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়া।

২৬ সেপ্টেম্বর শুক্রবার এক বিবৃতিতে বলেন, “পবিত্র কুরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের সন্ত্রাসী আচরণ আমাদেরকে হতভম্ব করেছে। এর মাধ্যমে উক্ত ক্যাম্পাসে ছাত্রীসহ শিক্ষকদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।”

তারা জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার পক্ষ থেকে মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের ছাত্রীদের মাঝে কুরআন বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কুরআন বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই ছাত্রদল কর্মীরা এসে এ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে। তারা “জিয়ার সৈনিক এক হও লড়াই করো, ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর”- এ ধরনের ঘৃণ্য এবং আক্রমণাত্মক স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। শিক্ষকদের সাথেও উগ্র আচরণ করেছে।

তাদের বিবৃতিতে বলেন, “মহাগ্রন্থ আল কুরআন কোনো রাজনৈতিক গ্রন্থ নয়, এটি আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য দিকনির্দেশনা। কুরআন বিতরণে বাধা দেয়া মানে যেমন ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ তেমনি মৌলিক অধিকার ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। এ ঘটনার পর কলেজ ছাত্রদল শাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ হুমকি প্রদান করতেও দ্বিধাবোধ করেনি।”

এ নিয়ে নেত্রীবৃন্দ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান অর্জনের জন্য। সবার এখানে সমান অধিকার। সেখানে এরকম ঘটনা আশঙ্কাজনক। এ ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে যথাযথ ভাবে আইনের আওতায় আনতে হবে এবং কুরআন অবমাননার কারণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

তারা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা