ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কমলগঞ্জে পর্যটনকেন্দ্রে সৌন্দর্য ফেরাতে ভিবিডির স্বেচ্ছাসেবীদের উদ্যোগ

প্রতিবেদক
admin
৪ আগস্ট ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত পর্যটনকেন্দ্রগুলোতে সৌন্দর্য ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ (ভিবিডি)।

শনিবার (৩ আগস্ট) উপজেলার দর্শনীয় স্থান মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের এলাকাগুলোতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালায় সংগঠনের কমলগঞ্জ ইউনিটের তরুণ স্বেচ্ছাসেবীরা।

এ সময় উপজেলা গেটসংলগ্ন স্থাপত্য, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, আদমপুর রিজার্ভ বনসহ নানা স্থানে জমে থাকা আগাছা, পলিথিন, প্লাস্টিক বোতলসহ নানা ধরনের আবর্জনা অপসারণ করেন হলুদ টি-শার্ট পরিহিত স্বেচ্ছাসেবকরা।

ভিবিডি মৌলভীবাজার জেলা কমিটির সম্মানিত সভাপতি কাজি গোলাম রায়হান জানান, কমলগঞ্জ একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা। কিন্তু প্লাস্টিক দূষণ এবং অবহেলার কারণে এই সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবকরা নিজেদের দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছে। আমরা চাই, পরিচ্ছন্ন ও টেকসই পর্যটনের রোল মডেল হোক কমলগঞ্জ।

ভিবিডি–কমলগঞ্জ টিমের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কমলগঞ্জ উপজেলায় প্রতিদিন শত শত পর্যটক আসেন। কিন্তু নানা স্থানে অপরিচ্ছন্নতা, ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি পর্যটন অভিজ্ঞতা নষ্ট হয়। এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ পর্যটন নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার