ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

প্রতিবেদক
News Desk
১১ জুলাই ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ

 

মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ৬টি গরু ও ৫০টি ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে ও রুবাল পভার্টি ওয়েলফেয়ার সোসাইটির (আরপিডব্লিউএস) এর ব্যবস্থাপনায় ৬টি পরিবারের মাঝে ৬টি গরু এবং পল্লী উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পদ্মা)’র আয়োজনে ২৫টি পরিবারের মধ্যে বিনামূল্যে ৫০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

 

আরপিডব্লিউএস কার্যালয়ে অনুষ্ঠিত গরু বিতরণে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও সঞ্চালনা করেন জাকারিয়া আহমদ।

 

অপরদিকে, পদ্মা সংস্থার আয়োজনে নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ৫০টি ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণের এই উদ্যোগ দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে বাস্তব ও টেকসই প্রভাব ফেলবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা বলেন, গরু ও ভেড়া বিতরণ কর্মসূচি দরিদ্র পরিবারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, যা আত্মকর্মসংস্থানে সহায়ক হবে।

 

উপকারভোগী শায়েখ আহমদ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার মতো গরিব মানুষের জন্য এই ভেড়াগুলো আশীর্বাদ। এখন থেকে নিজে কাজ করে পরিবারের খরচ চালাতে পারবো।

আরও পড়ুন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ