ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা

প্রতিবেদক
admin
১৮ জুন ২০২৫, ৯:১০ অপরাহ্ণ

Link Copied!

মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ভাইয়ের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুম মতলিব ভাই ছিলেন একজন আল্লাহভীরু, সদালাপী ও নিষ্ঠাবান দাঈ। তিনি আজীবন ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত ছিলেন। তাঁর জীবনাচরণ, ত্যাগ ও নেতৃত্ব আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “তিনি ইসলামের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছে দিতে আত্মনিয়োগ করেছিলেন। বিনয়, প্রজ্ঞা ও দরদ দিয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সংগঠনের প্রতি তাঁর অবিচল আনুগত্য ও দায়িত্বশীল ভূমিকা আমাদের জন্য গর্বের বিষয়।”

জামায়াত আমীর আরও বলেন, “আমি মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন মরহুমের গুনাহ মাফ করে দেন, নেক আমলগুলো কবুল করে জান্নাতুল ফিরদাউস দান করেন। তাঁর কবরকে প্রশস্ত ও আলোকময় করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন।”

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরহুমের ইন্তিকালে কেন্দ্রীয় জামায়াতসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সাবেক আমির প্রবীণ রাজনীতিবিদ মৌলভীবাজার শাহ মোস্তফা সড়কের বাসিন্দা সিরাজুল ইসলাম মতলিব ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ছয়টা দশ মিনিটের সময় সিলেটের ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বিষয়টি নিশ্চিত করেন।।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা