ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান ও ‘মিৎয়েং’ স্মারকের মোড়ক উন্মোচন

প্রতিবেদক
admin
১১ মে ২০২৫, ৬:০২ পূর্বাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম  জসিম : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁওয়ে অবস্থিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সে ১০ মে ২০২৫, শনিবার অয়েকপম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি ২০২৪ প্রদান অনুষ্ঠান এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডিএম সাদিক আল শাফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর উদ্দীন, প্রধান শিক্ষক, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়; এল. ইবুংহাল সিংহ শ্যামল, সাধারণ সম্পাদক, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা; এবং মুজিবুর রহমান রঞ্জু, আহ্বায়ক, অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরিচালনা কমিটি। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা এল. জয়ন্ত কুমার সিংহ।

বৃত্তি প্রদান উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘মিৎয়েং’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে তিনটি বিভাগের মোট ৪৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অতিথিবৃন্দ অয়েকপম ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন একটি আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কবি অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎