ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র আরএমটিপি এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের সেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ

Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র আরএমটিপি এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের মধ্যে গবাদি প্রাণির ইন্সুরেন্স সেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) ঠাকুরগাঁও প্রধান কার্যালয়ের সেমিনার হলে ইএসডিও’র আরএমটিপি এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের মধ্যে গবাদি প্রাণির ইন্সুরেন্স সেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পক্ষে ডা: রেজওয়ানুর হক এডিএলও, জেলা প্রাণিসম্পদ কার্যালয় ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজবির আহমেদ ডেপুটি ভাইস প্রেসিডেন্ট গ্রীন ডেল্টা, মো: আইনুল হক ফোকাল এবং হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন্যান্স ইএসডিও, ডা: বাবুল চন্দ্র বর্মন প্রজেক্ট ম্যানেজার, ইএসডিও- আরএমটিপি, ডা: আমিনুর রহমান ভিএস সদর, ঠাকুরগাঁও।  কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইএসডিও আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন। এছাড়াও  মাঠ পর্যায়ের প্রাইভেট প্র্যাকটিশনার (ডিভিএম), এলএসপি, খামারিগন এবং ইএসডিও উন্নয়ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনাব তাজবির আহমেদ তার প্রেজেন্টেশনের মাধ্যমে বীমা সম্পর্কে সুস্পষ্ট ধারনা এবং বীমার উপকারিতা সম্পর্কে খামারিদের উদ্দেশে বিশদভাবে আলোচনা করেন। প্রধান অতিথি ‘র  বক্তব্য বলেন, স্মার্ট লাইভষ্টক বিনির্মানে ইএসডিও’র এই প্রানি বীমা সেবার কার্যক্রম নি:সন্দেহে ব্যতিক্রমধর্মি একটি ভালো উদ্যোগ। এই প্রানিবীমার সেবার মান সুনিশ্চিতকরনের জন্য এবং এই প্রানিসেবা মাঠ পর্যায়ের সকল খামারীর কাছে সুষ্ঠভাবে পৌছায় দেওয়ার জন্য এলএসপি এবং খামারিদের  উদ্দ্যেশে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সেই সাথে প্রানিবীমার মাধ্যমে দেশব্যাপী  নিরাপদ মাংস এবং নিরাপদ দুধ উৎপাদনে বিশাল ভুমিকা রাখবে বলে মনে করেন এডিএলও ডা: রেজওয়ানুর হক । এ সময় প্রান্তিক পর্যায়ে টিকা সহজলভ্যকরনে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর থেকে সার্বিকভাবে সহযোগীতা প্রদান করার নিশ্চয়তা প্রদান করেন।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার