ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখায় দুই তরুণ নেতাকে পুরস্কার

প্রতিবেদক
News Desk
৪ মার্চ ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, স্টাফ রিপোর্টার
ফেনীর সোনাগাজীতে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় ৩নং মঙ্গলকান্দী ইউনিয়নের দুই তরুণ নেতাকে পুরস্কৃত করেছে বক্তারমুন্সী বাজার ব্যবস্হাপনা কমিটি। পুরস্কারপ্রাপ্তরা হলেন—৩নং মঙ্গলকান্দী ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা শাওন ও ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু সাঈদ।

গত সোমবার ( ০৩ মার্চ ) রাত ১০ টায় বক্তারমুন্সী বাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি মীর নাসির উদ্দীন বক্তারমুন্সী জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. আব্দুল আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুর করিম, ৩নং মঙ্গলকান্দী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আরমান, সহ-সভাপতি মো. মিলন, যুবদল নেতা আরমান, ২নং বগাদানা ইউনিয়ন তাঁতীদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম সুজনসহ আরও অনেকে।

উপস্হিত বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং তরুণদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। তারা বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের শত্রু। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে দুই নেতার এই ভূমিকার প্রশংসা করে তাদের আরো দায়িত্বশীলভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত