ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

চট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের স্থানান্তরিত ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ ও এটিএম উদ্বোধনে ব্যবস্থাপনা পরিচালক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

__________________
টেকসই ব্যাংকিং ও আস্থার্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক

আবু ওবাইদা আরাফাত, চট্টগ্রাম :

বৃহত্তর পরিসরে চট্টগ্রামের গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত কদমতলী শাখা, চুনা ফ্যাক্টরি উপ-শাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি এবং আগ্রাবাদ শাখা প্রধান কিশলয় সেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ।

উদ্বোধন হওয়া স্থানান্তরিত কদমতলী শাখার ঠিকানা নগরীর ডবলমুরিং পাঠানটুলীস্থ রাজা সুপার মার্কেটের দ্বিতীয় তলা, স্থানান্তরিত চুনা ফ্যাক্টরি উপ-শাখা পাহাড়তলী নয়াবাজারস্থ এসকেএফ সেন্টারের দ্বিতীয় তলা ও আগ্রাবাদের এটিএম আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াস্থ একাত্তর টাওয়ারের দ্বিতীয় তলায় পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন- ‘টেকসই ব্যাংকিং ও আস্থার্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক। আমরা গ্রাহক সেবা ও সন্তুষ্টি অর্জনের জন্য নিত্যনতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।’

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ