ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

“গরীবের ডাক্তার’’ হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চাই- খালেদ বিন রশিদ

প্রতিবেদক
News Desk
২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন মফস্বল গ্রাম। এরই মাঝে জালালাবাদের ফরাজীপাড়া এবং আশপাশের অধিকাংশ গ্রামের মানুষ হতদরিদ্র। এখানে নেই ভাল একটা ক্লিনিকও। হাতেগোনা যে কয়েকটি ক্লিনিক রয়েছে তাও ঈদগাঁও বাজার এলাকায়। অসুস্থ হলে হতদরিদ্র মানুষগুলোর এতদূরে গিয়ে চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হয়।
ছেলেবেলা হতে দেখে এসেছি, মোটা অংকের ডাক্তার ফি ও অধিক চিকিৎসা ব্যয়ে দরিদ্র মানুষগুলো ঠিকমতো ওষুধও কিনে খেতে পারেন না। বাবাকে দেখেছি, নিরবে মানুষের সহায় হতে। তাই আমারও ইচ্ছে আল্লাহপাক সুষ্ঠুভাবে চিকিৎসক হিসেবে গড়ে তুললে আমি এলাকার সাধারণ মানুষের মাঝে সপ্তাহের বিশেষ দিনে বিনা মূলে চিকিৎসা-সেবা দেব।
এক কথায় আমি-‘গরীবের ডাক্তার’হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চাই।’

সদ্য ঘোষিত মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৭৮তম স্থান নিয়ে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পড়ার সুযোগ পাওয়া ঈদগাঁওর জালালাবাদের পূর্ব ফরাজীপাড়ার খালেদ বিন রশিদ প্রতিক্রিয়া ও তার ভবিষ্যত পরিকল্পনার কথা এভাবে ব্যক্ত করেছেন।

খালেদ ঈদগাঁওর পূর্ব ফরাজীপাড়ার ব্যবসায়ী রশিদ আহামদ ও জান্নাতুল মোস্তফা ঝিনুকের একমাত্র ছেলে। তিনি ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসি, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। প্রতিটি ক্লাসে প্রথম হওয়ার পাশাপাশি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সমগ্র ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে খালেদ। পিএসসি ও জেএসসিতে টেলেন্টপুলে মেধাবৃত্তিও অর্জন করেন তিনি।

খালেদের চাচা তরুণ পর্যটন ব্যবসায়ী ও সী বিচ রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর আমানুল হক আমান জানান, খালেদ পড়া লেখার পাশাপাশি প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্কুল, থানা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকেও পুরস্কার প্রাপ্ত। তার এ সাফল্য নতুন প্রজম্মের জন্য অনুপ্রেরণাদায়ক। এলাকার মানুষের সেবায় তার বাবা রশিদ আহমদ ঈদগাঁও বাজারে তাদের একটি ভবনে মা-মনি হাসপাতাল নামে একটি চিকিৎসা সেবালয় পরিচালনায় সম্পৃক্ত। তার একমাত্র বোনও স্নাতক পাশ করেছে।

জালালাবাদ ইউপির ৫নং ওয়ার্ড সদস্য ও খালেদদের প্রতিবেশী নুরুল আলম মেম্বার বলেন, পুরো এলাকার মুখ উজ্জল করেছে খালেদ। আল্লাহপাক তাকে জাতীয়মানের চিকিৎসক হয়ে দেশের চিকিৎসা সেবারমান সম্প্রসারণে অবদান রাখার সুযোগ দিন।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল