ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক -সাধারণ সম্পাদক উজ্জ্বল

প্রতিবেদক
News Desk
২১ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোটারঃ

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আব্দুল হক (১৭৪ ভোট) ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল (২৫০ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন এডভোকেট আব্দুল হামিদ (১৩৭), এডভোকেট রবিউল লেইস রোকেস (৫৭), এডভোকেট বদর উদ্দিন (১৬) এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট হুমায়ুন কবির (১৩১)।

রবিবার (১৯ জানুয়ারী) সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আজাদুল ইসলাম রতন, সহ-সভাপতি এডভোকেট মো: আবুবকর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে এডভোকেট মাহবুবুল হাসান শাহীন (১৮৮) নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট আবুল বাসার (১৭৬)। সহ-সাধারণ সম্পাদক এডভোকেট যুবায়ের আবেদীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে এডভোকেট আবু তাহের মোহাম্মদ সারওয়ার তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় এডভোকেট মহসিন রেজা মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক পদে ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক পদে এডভোকেট আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার রেখা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী সদস্য ৫টি পদের জন্য ৭ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ১১ জানুয়ারী সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন মৃত্যুবরন করায় ৬ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে এডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির সর্বোচ্চ ভোট (৩২৭) পেয়েছেন, এডভোকেট ছাইদুর রহমান তালুকদার (৩০৯), এডভোকেট জুলহাস মিয়া (২৭২), এডভোকেট আফিজ মিয়া (২৫৪), এডভোকেট রজত কান্তি সরকার (২৩৬) নির্বাচিত হন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট গৌরাংগ পদ দাশ (২০৬)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট ছৈইল মিয়া, এডভোকেট কামাল হোসেন ও এডভোকেট জমির উদ্দিন।

আরও পড়ুন

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান

‎পবিত্র রমজান নিয়ে কুবি শিক্ষার্থীদের ভাবনা

চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদের অকাল এর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিসের সময়সূচি

হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে রোজা রেখে ক্লাসে অংশগ্রহণ নিয়ে হতাশা

জনতুষ্টিবাদ, দ্বান্দ্বিক প্রক্ষেপণ এবং এক্স্যাক্ট ম্যান এর প্রয়োজনীয়তা—আবু শাহেদ চৌধুরী

দুর্নীতি ও প্রশাসনিক অপরাধ হ্রাসে ধর্মীয় ও নৈতিক বাধ্যবাধকতা প্রবর্তনের প্রস্তাব-

ছাতকে নির্বাচন-পরবর্তীতে শিবির নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ