ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

বোয়ালখালীতে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বোয়ালখালীর জনসাধারণের আয়োজনে পল্লী বিদ্যুত বোয়ালখালী জোনাল অফিসের গ্রাহক হয়রানি, ঘোষণা বিহীন ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিং, জনদুর্ভোগ সৃষ্টিসহ নানান অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা সদরে সাংবাদিক কাজী আয়েশা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. লোকমান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া। সাংবাদিক শাহ আলম বাবলু, মো. শাহেদ হোসাইন শাহেদ, আমিরুল ইসলাম জাহিদ, আলহাজ মছিবুর রহমান বাবুল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ ব্যবহারীদের পক্ষে মো. আলী রিপন, মো. সাইফুদ্দিন, কাঞ্চন চৌধুরী,
বোয়ালখালী সিএনজি অটোরিক্সা -অটোটেম্পো-হালকাযান চালক ও মালিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. ইদ্রিস,আলী আজম, মো. রুবেল, মো. জামাল, মিল্টন দাশ, দোলন নাথ, বিশ্বজিৎ বড়ুয়া, সমর বড়ুয়া প্রমুখ।

বক্তাগণ বোয়ালখালী পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন চলমান নানান গ্রাহক হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর আহ্বান জানান। এছাড়া উল্লেখিত গ্রাহক হয়রানি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই গ্রাহকের পক্ষে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার