ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

বোয়ালখালীর আমুচিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগং’র শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ৩:৪০ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়াস্থ পূর্ব আমুচিয়া আর্য মৈত্রেয় বৌদ্ধ বিহারে ৩০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় হতদরিদ্র শীতার্ত শতাধিক পরিবারের মাঝে কম্বল ও শিক্ষাসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং।

লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন বাবুল কান্তি লালার সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সেবা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় দে।

বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর ট্রেজারার লায়ন বাসুদেব সিনহা, আমুচিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও লায়ন্স ক্লাব অব চিটাগং এর ডিরেক্টর লায়ন মিলন কান্তি চৌধুরী, লায়ন কবি বিশ্বজিৎ বড়ুয়া। লায়ন অজিতেশ বড়ুয়া চৌধুরী, লায়ন কাঞ্চন বড়ুয়া ও লায়ন বিশ্বজিৎ বড়ুয়ার সহায়তায় শতাধিক পরিবারের মাঝে কম্বল ও ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন সৈয়দ জাবিদ হোসাইন, আদেশ বড়ুয়া, এলি বড়ুয়া, দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাগণ বলেন, ‘আমি’ নয়, ‘আমরা’র শক্তিতে বলীয়ান হয়ে বিশ্বব্যাপী মানবতার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাবের ১৪ লক্ষাধিক সদস্যবৃন্দ। দান-দক্ষিণাকে আমরা আর্তমানবতার অধিকার বলেই মনে করি। এরই প্রেক্ষিতে আজকের এই সেবা কার্যক্রম।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার