ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম লাগামহীন : চরম বেকায়দায় সাধারণ ভোক্তারা

প্রতিবেদক
News Desk
৪ নভেম্বর ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

সৌরভ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। অতিরিক্ত দামের কারণে নাভিশ্বাস বাজারে আসা সাধারণ ক্রেতাদের।

গত শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলা শহরের পুরান বাজার, চরমুগরিয়া, ইটেরপুল, মোস্তফাপুর বাজার তাঁতীবাড়ি বাজার সহ বেশ কয়েকটি বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের বাইরে দোকানিরা চাল, তেল, চিনিসহ নিত্য পণ্য অতিরিক্ত দামে বিক্রি করলেও নেই কোন নজরদারি। প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে আরও বেপরোয়া হয়ে ওঠেছে ব্যবসায়ীরা।

ঐদিকে বিক্রেতারা বলছেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পণ্যের নির্ধারিত মূল্যেরও কম দামে বিক্রি করছেন তারা।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে সয়াবিন তেল পাম অয়েল ১৪০-১৪৫ টাকা, সুপার তেল ১৪৫-১৫০ টাকা, ১ নম্বর সয়াবিন তেল ১৭০ টাকা, ও বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৬৬-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে প্রতি কেজি দেশি মুশরী ডাল ১৩০-১৩৫ টাকা, ইন্ডিয়ান মুশরী ডাল ১০৫-১০০ টাকা, ফাঁটি মুশরী ডাল ৯০-৯৫ টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে।

আর প্রতি কেজি চিনি ১৩০ টাকা ও প্যাকেটজাত প্রতি কেজি চিনি ১৩৫ টাকা বিক্রি করা হচ্ছে। আলু -৬০ টাকা পিয়াজ ১৪০ টাকা পটল ৫০ টাকা সহ অন্যান্য সবজি ও ফলফলাদির দাম নাভিশ্বাস।

হাজিরহাওলা থেকে পুরান- বাজারে নিত্য পণ্য কিনতে আসা আমির হোসেন বলেন, ‘আয়ের চেয়ে এখন ব্যয় বেশি। একজন দিনমজুর তিনদিনে যা আয় করেন তা একদিনের বাজারেই শেষ হয়ে যায়। বাজারে দাম কমলে ভাল হতো।

পুরান বাজারের বিক্রেতা আব্দুল মান্নান বলেন- বাজারে কেনাবেচা একই রকম আছে। ক্রেতারা অভিযোগ দেবে। তবে, কোন দোকানি কখনোই বেশি দামে পণ্য বিক্রি করে না। আমরা স্বাভাবিক দামেই বিক্রি করছি।’

আরও পড়ুন

ঈদগাহ উন্নয়নে জেলা প্রশাসকের ১ লাখ টাকার অনুদান

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকে চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পা দিলেন শুধু ট্রাম্প

কক্সবাজার ঝিলংজায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার—রহস্য ঘনীভূত

পটিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফান গ্রেফতার

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার — রহস্য ঘনীভূত

ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

আবু সাঈদ হত্যা মামলা : সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড; তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

ইরানে আবারো হামলার কঠোর হুশিয়ারি দিলো ট্রাম্প

এনসিপি নেত্রী ও ডাকসু রোকেয়া হলের সাবেক ভিপি প্রার্থী রাফি না ফেরার দেশে

লেবাননে ইসরাইলি হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের গণসমাবেশ