ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া(গাজীপুর)থেকে শামসুল হুদা লিটন:

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া উত্তর-পশ্চিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে দোয়া প্রার্থনা করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্ সহ সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসেন।

মিলাদ পরবর্তী কাপাসিয়া ইউনিয়ন বিএনপি ও যুবদলের পরিচিতি সভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মতিউর রহমান, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, কাপাসিয়া উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মহিবুর রহমান, সদস্য সচিব আশরাফুল ইসলাম সোহেল, ওয়ার্ড যুবদল সভাপতি মনির হোসেন প্রমুখ।

এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা