ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

মিঠাপুকুরে কোরআন শরীফ অবমাননার অভিযোগে ভন্ড ওঝা গ্রেফতার

প্রতিবেদক
admin
২০ আগস্ট ২০২৩, ১১:৩৬ অপরাহ্ণ

Link Copied!

রংপুরের মিঠাপুকুরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ভন্ড ওঝাকে রবিবার (২০ আগষ্ট) ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী, এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কিসামত জালাল গ্রামের মৃত ওমর আলীর পুত্র আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে নিজ বাড়ীতে অভিনব পন্থায় ঝাড়-ফুকসহ নানাভাবে নিরীহ এলাকাবাসীর মাঝে চিকিৎসার নামে অপকর্ম চালিয়ে আসছিল।

সম্প্রতি ওই গ্রামের জনৈক সুজয়ের স্ত্রী মানষিক ভারসম্যহীন রাধারানীকে ওই ভন্ড ওঝা আব্দুর রাজ্জাক চিকিৎসা দেয়ার নামে তার পায়ের নীচে পেপার মোড়ানো ২টি বই রেখে বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা দেয়। এক পর্যায়ে ভন্ড ওঝা প্রকাশ করে রোগীর পায়ের নীচে কোরআন শরীফ রেখে শক্ত মন্ত্র দেয়া হয়েছে। রোগী এখন সুস্থ হবে। বিষয়টি এলাকাবাসীর মাঝে জানাজানি হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন এবং পুলিশে খবর দেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান সংবাদটি জানার সাথে সাথে তার নির্দেশনায় একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে ওই ভন্ড ওঝাকে গ্রেফতার পুর্বক থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এবং গ্রেতারকৃত ভন্ড ওঝা আব্দুর রাজ্জাককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার