ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

প্রতিবেদক
admin
২২ মে ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম ::

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২২ মে) দুপুর ১২ টার দিকে ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুর রহমান কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর এলাকার আব্দুল সোবহানের ছেলে৷ তিনি টাঙ্গাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে কর্মরত ছিলেন৷ আগামীকাল মঙ্গলবার মিশনে আফ্রিকার কঙ্গোতে যাওয়ার কথা ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আবৃুল গফফারের সাথে কথা বলে জানা যায়, ছুটিতে থাকা সেনা সদস্য
সাইফুর রহমান আদমপুরের উদ্দেশ্যে সড়ক পথে যাচ্ছিলেন। ঐ সময় পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় সাইফুর রহমান আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া পথে মারা যায়।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, মো. সাইফুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তিনিন। মঙ্গলবার (২৩ মে) তিনি মিশনে আফ্রিকার কঙ্গোতে যাওয়ার কথা ছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিহত সেনা সদস্য সাইফুর রহমান এক সন্তানের জনক। আল্লাহ উনার বিদেহী আত্নার শান্তি প্রদান করুন আর শোক সন্তপ্ত পরিবারকে ধৈয্য ধারনের তৌফিক দিন৷

 

 

 

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা