ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিবেদক
admin
২১ মে ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়া থানা অপরাধ ও মাদক মুক্ত করার লক্ষ্যে নবাগত ওসি লুৎফুল কবিরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) সকালে কাপাসিয়া থানা মিলনায়তনে নবাগত ওসি লুৎফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাস,প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল,প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম (শাহীন) প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন (শামীম),দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি নূরুল আমিন শিকদার,মাইটিভি উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান,দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল কাইয়ুম , শরীফুল আলম সবুজ, দেশ বাংলা কান্ট্রি এডিটর গোলাম সারোয়ার, সাংবাদিক আকরাম হোসেন রিপন, আকরাম হোসেন হিরন, মাহবুবুর রহমান, মাসুদ শেখ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

নবাগত ওসি লুৎফুল কবির বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক মিলে দেশের মানুষের জন্য কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন,বাল্যবিবাহ,চাঁদাবাজি, কিশোরগ্যাং ও ইপতিজিংসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সাংবাদিকদের তথ্য প্রদানের আহ্বান জানান। অপরাধ মুক্ত একটি মডেল উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ-সময় সাংবাদিক নেতারা বলেন,আমরা গণমুখী সাংবাদিকতা ও উন্নয়নশীল সাংবাদিকতায় বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের ও দায়িত্ব রয়েছে পুলিশকে ইতিবাচক কাজে সহযোগিতা করা।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা