ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ব্যালট বাক্স রক্ষা করতে সমর্থকদের প্রতি আহ্বান প্রেসিডেন্ট এরদোগান’র

প্রতিবেদক
News Desk
১৪ মে ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

Link Copied!

Ardogan

অনলাইন ডেস্ক :

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে নির্বাচনে । তবে বর্তমান প্রেসিডেন্ট এরদোগান ব্যালটবাক্স রক্ষা করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার পাঁচ বছর মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দিয়েছে তুরস্কবাসী। দেশটিতে নিবন্ধনকৃত ভোটার সংখ্যা ৬ কোটি ৪০ লাখ।

এ নির্বাচনে ৪ মেয়াদে ক্ষমতায় থাকা এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিসদারোগ্লু।

এ নির্বাচনের ফলাফল পেতে তিন দিন লাগতে পারে।

ভোটগ্রহণ শেষে সমর্থকদের উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন এরদোগান। সেখানে তিনি লিখেছেন, ‘সারাদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মাধ্যমে আমাদের গণতন্ত্র এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘এখন সময় ব্যালট বাক্স রক্ষার। চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত আমরা আমাদের জনগণের ইচ্ছাকে পাহারা দিয়ে যাব।’

এদিকে, আলজাজিরার প্রতিনিধি সামি জাইদান জানিয়েছেন, নির্বাচন ঘিরে তেমন কোনো অরাজকতা অথবা কোনো কারচুপির ঘটনাও ঘটেনি।

তবে তিনি জানান, দেশজুড়ে উত্তেজনাকর এ নির্বাচনে একজন নির্বাচন পর্যবেক্ষক ও দু’জন ভোটার হার্ট অ্যাটাক করেছেন।

সূত্র : আলজাজিরা

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎