ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ : রহস্যের গন্ধ ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, তথ্য দিতে গড়িমসি বিভাগীয় সভাপতির মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে এমবাপ্পে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবে ১০ জন আনসার সদস্য জেলের জালে মিলল ৫কোটি ১০লাখ টাকা মূল্যের ইয়াবা মাতামুহুরীর রামপুরে দুর্ধর্ষ ডাকাতি সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ইবিতে সিআরসির ফল উৎসব স্টারলিংক সুবিধাসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি ম্যাক্সের ‘বালু সাম্রাজ্য’ ঘিরে বিতর্ক: পরিবেশ অধিদপ্তরের ৩ কোটি টাকার দণ্ড

ফকিরহাটে ২০ জন জেলেকে ৮০টি  ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

1-4608x3466-1-0#

নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ জন জেলের মাঝে ৪টি করে মোট ৮০টি ছাগল, ছাগলের খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে উপজেলা অডিটোরিয়াম  চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য এসব সহায়তা প্রদান করা হয়।
এসময়  ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে উপকারভোগী জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ করেন। বক্তারা বলেন, নদী ও জলাশয়ে মাছের প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ থাকায় অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়েন। তাদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উপকারভোগী জেলেরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছাগল পালন তাদের পরিবারের অতিরিক্ত আয়ের উৎস তৈরি করবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিবন্ধিত মৎস্যজীবীদের টেকসই জীবিকা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফকিরহাটে ২০ জন জেলেকে ৮০টি  ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ

আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬