ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ করলেন এমপি মনিরুল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সংসদে পর্দা ও নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করায় এবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
সম্প্রতি ৩০২ বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের এ সংসদ সদস্য।

গত ১৪ জুন ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় নারীর পর্দা ও নিকাব নিয়ে মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শক্তভাবে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। জানান, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা সংসদের রীতি বিরোধী।
বক্তব্যের বিতর্কিত ঐ অংশ এক্সপাঞ্জের ঘোষণা দেন তিনি। পরে বক্তব্য শেষ করারও সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে। সংসদের এ উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথেও। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলামসহ ধর্মীয় সংগঠনগুলোও।

রাজপথে যখন বিরোধী দলের ক্ষোভ তখন উল্টো সংসদে বক্তব্য এক্সপাঞ্জ করায় ৩০২ বিধির আওতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এমপি মনিরুল হক চৌধুরী।

বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে তিনি যাবেন না বলেও ওিই চিঠিতে উল্লেখ করেন তিনি। এ ধরনের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। কার্যপ্রণালীবিধি অনুযায়ী এর সুরাহা করার কথা জানান তিনি।

তবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দাবি, সংসদে নারীর পর্দা বা নিকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ দাবি জানানোর আগেই ডেপুটি স্পিকার কী কারণে বক্তব্য এক্সপাঞ্জ করেছেন, তা জানতে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
এ ঘটনায় অপমানিত বোধ করছেন বলে জানান চার বারের এ সংসদ সদস্য। দাবি করেন, পারিবারিকভাবে তিনি ধর্মীয় অনুশাসন পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ করলেন এমপি মনিরুল

আপডেট সময় : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬