ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ

নকল পেলে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল বা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র সচিবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে নকলের প্রচলিত ধরন কমে গেলেও এর পদ্ধতি পরিবর্তিত হয়েছে। তাই সময়ের বাস্তবতা বিবেচনায় পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে আরো কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, “এখন আর আগের মতো নকল নেই, তবে নকলের রূপ বদলেছে। এ কারণে পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশনসহ আইনের আওতায় আনা হবে। একইভাবে কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানকেও জবাবদিহির মুখোমুখি হতে হবে।”

মন্ত্রী আরো বলেন, পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাখতে সরকার নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নকল পেলে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬