ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইক্ষ্যংছড়িতে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে ১১ বিজিবি ইবিতে আল হাদীস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় রাউজানের ডাবুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ইবি ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন নদীভাঙনে ঘরহারা মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ তৈয়ব উল্লাহ ইবি ছাত্রদলের নতুন কমিটি উপলক্ষে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল নাইক্ষংছড়িতে প্রতিমন্ত্রী মীর হেলালের নির্দেশে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ইসলামপুরে ভাঙচুর, এমপির গাড়িও রেহাই পেল না র‌্যাবের চেকপোস্টে ধরা পড়ল ইয়াবার চালান, ১০ হাজার পিস উদ্ধার রাউজানের ডাবুয়ায় বন্যায় তলিয়ে যাওয়া রাহাতের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : দুদক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, ‘দুর্নীতি মামলার আসামি আওয়ামী লীগ সরকার আমলের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেবে দুদক।

রবিবার (১৪ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

আকতারুল ইসলাম বলেন, ‘পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ ইস্যু করা হয়েছিল। এর মধ্যে পাসপোর্ট জালিয়াতির মামলায় তাকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জেনেছি। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছিলাম।

সেই ধারাবহিকতায় গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারের স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হবে। শিগগিরই এমন উদ্যোগ নিয়ে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা হবে।

সাবেক এ আইজিপির বিরুদ্ধে দুদকের ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচার চলছে। বাকি পাঁচটি মামলার তদন্ত চলমান।

এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : দুদক

আপডেট সময় : ০৯:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬