ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করেছেন প্রখ্যাত আলেম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ প্রদান করা হয়।

দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন নবনিযুক্ত মহাপরিচালক। এ সময় তাকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১), সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানকে সংবর্ধনা জানানো হয়।

এ সময় নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

তিনি বলেন, বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়; বরং দেশের আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, গবেষক ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে একটি আরও কার্যকর, আধুনিক, সেবামুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সর্বস্তরে পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নতুন উদ্যম, নতুন কর্মপরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জনগণের আরও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১) সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান। এছাড়া বক্তব্য রাখেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড বিভাগের পরিচালক ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬