ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

ওসি এটিএম সিফাতুল মাজাদারের নেতৃত্বে অভিযান

আইনশৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নুরুল ইসলাম সুমন, কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজাদারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) পরিচালিত এ অভিযানে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুইজন, মারামারি ও হুমকি মামলার তিনজন, পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার দুইজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে ওসি এটিএম সিফাতুল মাজাদারের নির্দেশনায় পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজাদার বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাঁও থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আরও সফল হওয়া সম্ভব।”

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানার চলমান তৎপরতার প্রশংসা করে অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসি এটিএম সিফাতুল মাজাদারের নেতৃত্বে অভিযান

আইনশৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬