ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

অবশেষে সেই দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। ওই বছর ৯ নভেম্বর বাফুফে নবনির্বাচিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছিল। দেড় বছর পর সেই টাকা পেয়েছেন সাবিনারা। প্রতিশ্রুত দেড় কোটি টাকা প্রদান না করায় বাফুফে কর্তাদের প্রায়ই মিডিয়ার সামনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতো। বাফুফে সভাপিত তাবিথ আউয়ালও একাধিকবার এই অর্থ প্রদানের ডেডলাইন দিয়েছিলেন। অবশেষে গতকাল রোববার সকালে নারী ফুটবলাররা এই অর্থ বুঝে পেয়েছেন। ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন ২৩ জন ফুটবলার। তাদেরকে বাফুফে ৫ লাখ টাকা করে দিয়েছে। এতে এক কোটি ১৫ লাখ টাকা লেগেছে। বাকি ৩৫ লাখ টাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টের মধ্যে ভাগ হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ৫ লাখ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ গত শনিবার ভারতের গোয়ায় সাফ নারি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। বাফুফের পরিকল্পনা ছিল ফাইনালের আগেই টাকা প্রদান করা। গত বৃহস্পতিবার ব্যাংকিং কর্মঘণ্টার মধ্যে সেটা সম্ভব না হওয়ায় গতকাল রোববার সপ্তাহের শুরুতে নারী ফুটবলারদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন স্কোয়াডে থাকা অনেকে আবার এই সাফ খেলতে ভারতে রয়েছেন। দেড় কোটি টাকা বাফুফে নির্বাহী কমিটির ২১ জনের সবাই মিলে দেওয়ার কথা ছিল। সভায় এ রকম আলোচনা হলেও পরে অনেকে পিছপা হয়েছেন। ফলে টাকা প্রদানে বেশ সময় বিলম্ব হয়েছে। এক সাফ পার করে আরেক আসর শেষের পথে তাই এবার তড়িঘড়ি করেই টাকার ব্যবস্থা করে নারী ফুটবলারদের প্রতিশ্রুতি মেটানো হয়েছে। এতে নির্বাহী কমিটির কয়েকজন অবদান রাখলেও অনেকেই আবার দেননি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবশেষে সেই দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

আপডেট সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬