ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: অনেক দিন ধরেই আলোচনায় ছিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৫ বছর বয়সী প্রতিভাবান ব্যাটারকে। ঘরোয়া লিগে ধারাবাহিক চোখ ধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গতকাল শনিবার তাকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক দিয়েছেন নির্বাচকরা। এই দলটি জাপানে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য নির্বাচন করা হয়েছে। অন্যদিকে, অধিনায়ক হিসেবে দায়িত্ব হারিয়েছেন সূর্যকুমার যাদব। ঘরের মাঠে বিশ্বকাপে দলকে শিরোপা জেতানোর মাত্র তিন মাস পরই বাজে ফর্মের কারণে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এশিয়ান গেমসসহ আয়ারল্যান্ডে দুইটি টি-টোয়েন্টি ও ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজের জন্য নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তিনি সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন কিশোর সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করেন তিনি, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতক। পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী

আপডেট সময় : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬