ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

হামে খালি হচ্ছে মায়েদের ভরা কোল, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সারা দেশে হঠাৎ হামের প্রকোপে উদ্বেগ জেগেছে। প্রতিনিয়ত রোগটির প্রভাবে ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে খালি হচ্ছে মায়েদের ভরা কোল। সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে ও ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৮।

এই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ জন।

হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৯৩ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন।

একই সময়ে ১ হাজার ৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামে খালি হচ্ছে মায়েদের ভরা কোল, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬