ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পিপাসায় ৪৯ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাকটি বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। আগাদেজ গভর্নরেটের করা ফেসবুকে পোস্টের পোস্টের বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে তাদের বহনকারী ট্রাক বিকল হয়ে যায়। তাদের কাছে থাকা পানি শেষ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও (৫০ মাইল) বেশি পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে পানি পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়।

আসামাকা নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সংযোগস্থল এবং এটি মালি সীমান্তেরও কাছাকাছি।গভর্নরেট জানায়, ‘ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু যানবাহনটি মেরামত করতে পারেননি। যাত্রীরা এক প্রতিকূল পরিবেশে আটকা পড়েন। সেখানে চরম তাপদাহ ও পানির অভাবে তাদের বেঁচে থাকাকে অত্যন্ত কঠিন হয়ে পড়ে।’

তবে দুজন ব্যক্তি পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে নিকটবর্তী একটি পানির উৎসের কাছে পৌঁছাতে পেরেছিলেন। সেখান থেকে আসামাকায় গিয়ে তারা কর্তৃপক্ষকে খবর দেন। কর্তৃপক্ষ জানায়, নিহতদের গণকবরে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬