Logo শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহার থেকে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্বার আটক -১

মো শাহীন, নাইক্ষ্যংছড়ি(, বান্দরবান) প্রতিনিধি 
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড  ছাদো  অং মার্মা  পাড়া এলাকায় বৌদ্ধ বিহারের সিঁড়ির পাশে জাফর আলম প্রকাশ বাবুল (৫৫)  নামে এক কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অংখ্যচিং মার্মা  (৪৫) নামে বৌদ্ধ বিহার থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাজার হাজার জনতা বাবুলের লাশ দেখতে বিহার মাঠে ভীড় জমায়। স্থানীয়রা জানান,  সিঁড়ির উপর  রক্তের দাগও হত্যাকাণ্ডে ব্যবহৃত  ধারালো অস্ত্র দায়ের কোপ রয়েছে। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শওকত জামিল সংগীয় ফোর্স  সহ   ঘটনাস্থলে পৌছে লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে  ঘটনাটি ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার  রাতে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম জানান,   সকাল ৮টার দিকে বিহার রক্ষণাবেক্ষণ কারী সাবেক  মেম্বার ধুংচাই বিষয়টি চেয়ারম্যানকে মুঠোফোন এ  জানান। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করেন।এরপর ঘটনার বিষয়টি  এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শওকত জামিল  বলেন , বৌদ্ধ বিহারের  ভিতরে তালাবদ্ধ অবস্থায় অংখ্যচিং মার্মা নামে একজনকে পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দিচ্ছেন না বলে জানা গেছে।

নিহত জাফর আলম প্রকাশ বাবুল উপজেলার বাইশারী ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড লম্বাবিল চিতার পাড়া মৃত ওসমানের পুত্র।  মরদেহ দেখে তার স্ত্রী,ছেনোয়ারা  সন্তান, মা-বাবা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের ভাই মো. সিদ্দিক, শাহআলম, কালু হাজী ও মোহাম্মদ ছৈয়দ বলেন, আমাদের ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাকে এভাবে কুপিয়ে হত্যা করার কারণ আমরা জানি না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে, হত্যাকাণ্ডটি কীভাবে এবং কারা ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শওকত জামিল নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

বৌদ্ধ বিহার মাঠে বাবুলের মরদেহ উদ্বার এ বাইশারী সেনা ক্যাম্পের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার সত্যজিৎ জানান, লাশ উদ্বার ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টহল জোরদার রয়েছে।এ রিপোর্ট পাঠানো পর্যন্ত এলাকায় কোন ধরনের অঘটন ঘটেনি।

বিষয়:

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহার থেকে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্বার আটক -১

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহার থেকে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্বার আটক -১

চকরিয়ায় একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার

চকরিয়ায় একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

পেকুয়ায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন, মিলবে আধুনিক ব্যাংকিং সেবা

পেকুয়ায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন, মিলবে আধুনিক ব্যাংকিং সেবা

যানজট নিরসনে পেকুয়া বাজারে সড়কে অবৈধ দোকান উচ্ছেদ

যানজট নিরসনে পেকুয়া বাজারে সড়কে অবৈধ দোকান উচ্ছেদ

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও'র

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও'র

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর

খাতা মূল্যায়নে রোলের পরিবর্তে, চালু হচ্ছে কোডিং সিস্টেম: ইবি উপাচার্য
১০

খাতা মূল্যায়নে রোলের পরিবর্তে, চালু হচ্ছে কোডিং সিস্টেম: ইবি উপাচার্য

এলাকার খবর

সম্পর্কিত