Logo বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা

উছমান গনি সৈকত, নিউজ ভিশনঃ
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সভার ছবি ছবি: সংগৃহীত
সভার ছবি ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় ‘Emergency Flood Response for Affected Communities in Cox’s Bazar’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চকরিয়া উপজেলা পরিষদের মোহনা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

সভায় চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিপিপির সহকারী পরিচালক, রেড ক্রিসেন্টের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আইআরসির অ্যাডভাইজার (গভর্নমেন্ট অ্যাফেয়ার্স) জেবুন্নাহার ফেরদৌস, সিনিয়র লাইভলিহুড ম্যানেজার এম এম শাকির হোসেন এবং সুশীলনের অ্যাডভাইজার (গ্রান্টস) অনিত মিশ্র উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্মএলাকা, ক্লায়েন্ট সার্ভে পদ্ধতি এবং কোন ধরনের পরিবারকে প্রকল্পের আওতায় আনা হবে—এসব বিষয়ে বিস্তারিত ধারণা উপস্থাপন করেন সুশীলনের অ্যাডভাইজার (গ্রান্টস) অনিত মিশ্র।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা থাকলে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সঠিকভাবে চিহ্নিত ও বাছাই করা সম্ভব হবে। এ ক্ষেত্রে তিনি প্রশাসনসহ সব মহলকে সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্প গ্রহণের আগে স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করা হলে প্রকল্পের কার্যক্রম আরও ফলপ্রসূ ও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

আইআরসির অ্যাডভাইজার জেবুন্নাহার ফেরদৌস বলেন, ভবিষ্যতে চকরিয়া ও আশপাশের এলাকায় প্রকল্পের কর্মপরিধি আরও সম্প্রসারণের চেষ্টা করা হবে।

সভায় উপস্থিত বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সময়োপযোগী এ প্রকল্প গ্রহণের জন্য আইআরসি ও সুশীলনকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রকল্পটি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সকাল ১০টায় শুরু হওয়া অবহিতকরণ সভাটি দুপুর ১টায় শেষ হয়।

বিষয়:

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে

শান্তিগঞ্জে পিএফজি'র সঙ্গে উপজেলা পরিষদের মতবিনিময় সভা

শান্তিগঞ্জে পিএফজি'র সঙ্গে উপজেলা পরিষদের মতবিনিময় সভা

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ

‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলা নিয়ে বিতর্ক, পশ্চিমবঙ্গে নারী আইপিএস কর্মকর্তার বদলি

‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলা নিয়ে বিতর্ক, পশ্চিমবঙ্গে নারী আইপিএস কর্মকর্তার বদলি

কমলগঞ্জের চা-বাগানের পল্লী চৌহানের বদলে যাওয়া গল্প

কমলগঞ্জের চা-বাগানের পল্লী চৌহানের বদলে যাওয়া গল্প

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে দুইজনের কারাদণ্ড
১০

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে দুইজনের কারাদণ্ড

এলাকার খবর

সম্পর্কিত