Logo শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

নিয়ম নীতির তোয়াক্কা না করে সাংবাদিকতা পেশায় ঝুকছেন এমপিওভুক্ত শিক্ষকরা

মাজহারুল ইসলাম বাদল (ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি))
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের একটি অংশ শ্রেণিকক্ষ ও পাঠদান বাদ দিয়ে নিয়মিত সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়ছেন। পেশাগত নৈতিকতা, শিক্ষা আইনের নিয়মনীতি এবং কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে স্থানীয় সচেতন মহলে তৈরি হয়েছে তীব্র সমালোচনা ও নানা প্রশ্ন।


​অনুসন্ধানে জানা যায়, রুহিয়া অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেস কিছু শিক্ষক শিক্ষকতার পাশাপাশি স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে কাজ করছেন। কেউ কেউ মফস্বল প্রতিনিধি হিসেবে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে-ময়দানে।

​সরকার নির্ধারিত এমপিও নীতিমালার শর্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সম্পূর্ণকালীন সরকারি সুবিধা ভোগ করেন এবং তারা লাভজনক বা অন্য কোনো পেশায় সরাসরি যুক্ত থাকতে পারেন না। বিশেষ করে সরকারি চাকরির বিধিমালা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষকরা পূর্বানুমতি ছাড়া অন্য কোনো পেশায় জড়িত হতে পারেন না। কিন্তু রুহিয়ার ক্ষেত্রে এই নিয়মের স্পষ্ট লঙ্ঘন ঘটছে বলে অভিযোগ উঠেছে।


​স্থানীয় অভিবাবক ও সচেতন মহলের অভিযোগ, যে সময়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের মগজ ঝালাই এবং নৈতিক শিক্ষায় ব্যস্ত থাকার কথা, সে সময়ের একটি বড় অংশ ব্যয় হচ্ছে সংবাদ সংগ্রহ, বিভিন্ন দপ্তরে তদবির এবং প্রতিবেদন তৈরিতে। এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। অনেক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না কিংবা ক্লাসে থাকলেও তাদের মন পড়ে থাকে সংবাদ বা খবরের পেছনে।


​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জানান, বর্তমান সময়ে সম্মান ও সামাজিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এই পেশার দিকে ঝুঁকছেন। তবে অতিরিক্ত পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেওয়ায় মূল দায়িত্ব অর্থাৎ পাঠদান চরমভাবে অবহেলার শিকার হচ্ছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। কিন্তু শিক্ষক যখন শিক্ষকতা পেশাকে গৌণ করে সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে নেন, তখন বিদ্যালয়ের শৃঙ্খলা ভেঙে পড়ে। এতে একদিকে যেমন মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা, অন্যদিকে সাংবাদিকতার মতো পবিত্র পেশার নৈতিক মানদণ্ড ও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

​এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীনুর রহমান প্রতিবেদককে  জানান, এমপিও নীতিমালার বাইরে গিয়ে কোনো শিক্ষক অন্য কোনো পেশায় যুক্ত থাকার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, দেখতে হবে যে, শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকা করতে পারেন কিনা। যদি উনি এমপিও ভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে এটা পেশার পাশাপাশি আরেকটা পেশায় থাকতে পারবেন না। উনার শিক্ষকতার সময় উনি সাংবাদিকতা করতে পারবেন না। কোন এমপিও ভুক্ত শিক্ষক যদি এই পেশায় থাকে তাহলে আমরা রিকুয়েষ্ট করবো বিরত থাকার। কারন, এমপিও ভুক্ত শিক্ষক উনি সরকার থেকে বেতন নেন। উনার অফিস সময়ে যদি উনি শিক্ষকতার সাথে কম্প্রোমাইজ করে সাংবাদিকতা করেন তাহলে নৈতিকতার সাথে কোন সেন্সে আসে না। আমরা এ ধরনের সাংবাদিকতা না করার জন্য এমপিও ভুক্ত শিক্ষকদের আহবান জানাবো।

বিষয়:

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

পেকুয়ায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন, মিলবে আধুনিক ব্যাংকিং সেবা

পেকুয়ায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন, মিলবে আধুনিক ব্যাংকিং সেবা

যানজট নিরসনে পেকুয়া বাজারে সড়কে অবৈধ দোকান উচ্ছেদ

যানজট নিরসনে পেকুয়া বাজারে সড়কে অবৈধ দোকান উচ্ছেদ

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও'র

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও'র

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর

খাতা মূল্যায়নে রোলের পরিবর্তে, চালু হচ্ছে কোডিং সিস্টেম: ইবি উপাচার্য

খাতা মূল্যায়নে রোলের পরিবর্তে, চালু হচ্ছে কোডিং সিস্টেম: ইবি উপাচার্য

নিয়ম নীতির তোয়াক্কা না করে  সাংবাদিকতা পেশায় ঝুকছেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিয়ম নীতির তোয়াক্কা না করে সাংবাদিকতা পেশায় ঝুকছেন এমপিওভুক্ত শিক্ষকরা

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা
১০

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা

এলাকার খবর

সম্পর্কিত