Logo শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

যানজট নিরসনে পেকুয়া বাজারে সড়কে অবৈধ দোকান উচ্ছেদ

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের ঐতিহ্যবাহী হাট-বাজার পেকুয়া পৌরসভার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে পেকুয়া পৌরসভার কবির আহমদ চৌধুরী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় বিগত কয়েক বছর ধরে ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, ট্রাফিক কর্মকর্তা দিদারুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, “পেকুয়া বাজারের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল এবং বাজারে তীব্র যানজট দেখা দিচ্ছিল।

গত মঙ্গলবার উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট এ বিষয়ে আমাদের কাছে একটি আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনদুর্ভোগ কমানো ও যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আবেদনকারী কামরান জাদিদ মুকুট বলেন, “দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি পেকুয়া বাজারের ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে রাখায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। মানুষের এ দুর্দশা দেখে পেকুয়া বাজারকে যানজটমুক্ত ও পথচারীদের চলাচলের উপযোগী করতে একান্ত বাধ্য হয়ে আবেদন করি। আমার আবেদনে সাড়া দিয়ে অভিযান পরিচালনা করায় সহকারী কমিশনার (ভূমি) মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

বিষয়:

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

পেকুয়ায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন, মিলবে আধুনিক ব্যাংকিং সেবা

পেকুয়ায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন, মিলবে আধুনিক ব্যাংকিং সেবা

যানজট নিরসনে পেকুয়া বাজারে সড়কে অবৈধ দোকান উচ্ছেদ

যানজট নিরসনে পেকুয়া বাজারে সড়কে অবৈধ দোকান উচ্ছেদ

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও'র

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও'র

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর

খাতা মূল্যায়নে রোলের পরিবর্তে, চালু হচ্ছে কোডিং সিস্টেম: ইবি উপাচার্য

খাতা মূল্যায়নে রোলের পরিবর্তে, চালু হচ্ছে কোডিং সিস্টেম: ইবি উপাচার্য

নিয়ম নীতির তোয়াক্কা না করে  সাংবাদিকতা পেশায় ঝুকছেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিয়ম নীতির তোয়াক্কা না করে সাংবাদিকতা পেশায় ঝুকছেন এমপিওভুক্ত শিক্ষকরা

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা
১০

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা

এলাকার খবর

সম্পর্কিত