কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দিরে উৎসবমুখর পরিবেশে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ঢাকঢোলের বাদ্য, পূজার্চনা ও ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
দুর্গাদেবীর আরাধনায় মন্দিরে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে মন্দির এলাকা।
আগামী ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এদিন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
দুর্গোৎসবকে ঘিরে সবার মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রত্যাশা করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।