Logo রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির!

রোকনুজ্জামান সবুজ (জেলা প্রতিনিধি,জামালপুর)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির! ছবি:
এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির! ছবি:

জামালপুরের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, গ্রামীণ অবকাঠামো সংস্কার এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং জেলার সকল সংসদ সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

​শনিবার (১৭অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

​জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত বলেন, উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্পের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে, সে জন্য স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জেলার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামোর মানোন্নয়নে এই সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো তৃণমূলের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে জেলার প্রতিটি উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,মোস্তাফিজুর বাবুল এমপি বক্তব্য বলেন, মাদারগঞ্জসহ পুরো জেলার জনদুর্ভোগ লাঘব, যোগাযোগ এবং শিক্ষা-স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত কার্যকর ভূমিকার ওপর জোর দেন।

​সুলতানা মাহমুদ বাবু এমপি বক্তব্য বলেন, চাহিদা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

​ফরিদুল কবির শামীম তালুকদার বক্তব্য বলেন, চাহিদা অনুযায়ী পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করেন।

​সংরক্ষিত আসনের লিলুফা চৌধুরী মনি বলেন, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

জেলা প্রশাসক ​মোহাম্মদ ইউসুপ আলী, প্রকল্পের নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন এবং প্রশাসনিক সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়াসহ জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের আমন্ত্রিত অতিথিরা।

​সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রকৌশলী আল আমিন। সভা শেষে অতিথিরা জেলা পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক হস্তান্তর করেন।

বিষয়:

জীবন বাঁচাতে বাথরুমে আশ্রয় ; সেখানেই নিবে গেল জীবন প্রদীপ
১

জীবন বাঁচাতে বাথরুমে আশ্রয় ; সেখানেই নিবে গেল জীবন প্রদীপ

এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির!
২

এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর
৩

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর
৪

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর

বাইচ জিতল নৌকা, প্রাণ হারালেন মাঝি: উল্লাসের মাঝেই স্তব্ধ চার সন্তানের জনক!
৫

বাইচ জিতল নৌকা, প্রাণ হারালেন মাঝি: উল্লাসের মাঝেই স্তব্ধ চার সন্তানের জনক!

চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান ২০ লাখ মানুষ
৬

চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান ২০ লাখ মানুষ

পেকুয়ায় সড়কে লবণ রেখে ট্রাকে বোঝাই, তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা
৭

পেকুয়ায় সড়কে লবণ রেখে ট্রাকে বোঝাই, তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব বার আউলিয়ার উদ্যোগে মশারী ও লিপলেট বিতরন
৮

জাতীয় সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব বার আউলিয়ার উদ্যোগে মশারী ও লিপলেট বিতরন

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
৯

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত
১০

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত

এলাকার খবর

সম্পর্কিত