Logo রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

জীবন বাঁচাতে বাথরুমে আশ্রয় ; সেখানেই নিবে গেল জীবন প্রদীপ

নিউজ ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের উখিয়ার ইনানীতে পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বাঁচতে টয়লেটে আশ্রয় ‍নিয়ে সেখানেই চারজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

 

নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে— ঢাকার ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। পরিচয় শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু।


ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রিসোর্টের টয়লেটের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে তারা টয়লেটে ঢুকে পানি ব্যবহার করে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, শনিবার (১৭ অক্টোবর) সকালে আগুনের খবর পেয়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। চারজন ব্যক্তি মারা গেছেন তিনতলার দুটি শৌচাগারে।
আরও পড়ুন

অপরদিকে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, কক্সবাজারের টুপটুপ রিসোর্টটি ফায়ার সার্ভিসের কাছ থেকে কোনো লাইসেন্স গ্রহণ করেনি। গত জুন মাসে ফায়ার সার্ভিসের একজন পরিদর্শক রিসোর্টটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন এবং এ বিষয়ে নোটিশও দিয়েছিলেন। এরপরও প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করে আসছিল।


মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নেভানোর কাজ শেষ হলেও এরই মধ্যে হতাহতের ঘটনা ঘটে।


অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কোনো কারণ উল্লেখ করা ঠিক হবে না। অনুমানের ভিত্তিতে কোনো বক্তব্য দিলে তা তদন্তকে প্রভাবিত করতে পারে। তবে রিসোর্টটির নিচতলায় রেস্টুরেন্ট থাকা এবং স্থাপনাটি কাঠের তৈরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার ধরন নিয়ে ধারণা করা সম্ভব। প্রকৃতপক্ষে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের ফলাফল পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

বিষয়:

জীবন বাঁচাতে বাথরুমে আশ্রয় ; সেখানেই নিবে গেল জীবন প্রদীপ
১

জীবন বাঁচাতে বাথরুমে আশ্রয় ; সেখানেই নিবে গেল জীবন প্রদীপ

এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির!
২

এক মঞ্চে মন্ত্রী ও সংসদ সদস্যরা: রূপ বদলে যাচ্ছে জামালপুরের গ্রামীণ অর্থনীতির!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর
৩

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর
৪

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর

বাইচ জিতল নৌকা, প্রাণ হারালেন মাঝি: উল্লাসের মাঝেই স্তব্ধ চার সন্তানের জনক!
৫

বাইচ জিতল নৌকা, প্রাণ হারালেন মাঝি: উল্লাসের মাঝেই স্তব্ধ চার সন্তানের জনক!

চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান ২০ লাখ মানুষ
৬

চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান ২০ লাখ মানুষ

পেকুয়ায় সড়কে লবণ রেখে ট্রাকে বোঝাই, তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা
৭

পেকুয়ায় সড়কে লবণ রেখে ট্রাকে বোঝাই, তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব বার আউলিয়ার উদ্যোগে মশারী ও লিপলেট বিতরন
৮

জাতীয় সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব বার আউলিয়ার উদ্যোগে মশারী ও লিপলেট বিতরন

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
৯

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত
১০

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত

এলাকার খবর

সম্পর্কিত