Logo শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি:
উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত এবং পরবর্তী সময়ে প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ইছালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর এ দোয়া মাহফিল শুরু হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজিজ। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে দোয়ায় অংশ নেন এবং প্রয়াত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এ ধরনের ধর্মীয় আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক আজিজ বলেন, “১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। সেই ভয়াল স্মৃতি আজও আমাদের হৃদয়ে বেদনার ছাপ রেখে গেছে। যারা ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন এবং পরবর্তী সময়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মরণে ইছালে সওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করা অত্যন্ত মহৎ উদ্যোগ। আজকের মাহফিলে উপস্থিত হয়ে আপনারা এ আয়োজনকে সার্থক করেছেন।”
তিনি আরও বলেন, “আমরা যদি আমাদের মৃত স্বজনদের জন্য দোয়া না করি, তাহলে তাঁদের জন্য কে দোয়া করবে? প্রয়াত ব্যক্তিদের জন্য দোয়া করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় আমাদের সবার বেশি বেশি দোয়া করা উচিত। মহান আল্লাহ যেন তাঁদের সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

আসন্ন উজানটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের সেবা করার সিদ্ধান্ত নিয়েছি। উজানটিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। এ জন্য আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। আপনারা আমাকে সুযোগ দিলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব।”

মাহফিলের শেষ পর্যায়ে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী সবার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিষয়:

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
১

পেকুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত
২

কুমিল্লা মহানগর জামায়াত কমিটি বিলুপ্ত

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
৩

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
৪

মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং
৫

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং

মাতামুহুরীর বদরখালীতে হোছনে আরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
৬

মাতামুহুরীর বদরখালীতে হোছনে আরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি মানিক চক্রবর্তী, সম্পাদক সুধা মজুমদার
৭

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি মানিক চক্রবর্তী, সম্পাদক সুধা মজুমদার

উজানটিয়ায় ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
৮

উজানটিয়ায় ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
৯

উজানটিয়ায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে নিহত ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতের তরুণ আন্দোলন কি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটাতে পারবে?
১০

ভারতের তরুণ আন্দোলন কি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটাতে পারবে?

এলাকার খবর

সম্পর্কিত