ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আজ জামায়াতে ইসলামীর ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

লামিন ইয়ামাল নিয়ে স্পেন শিবিরে দেখা দিয়েছে নতুন উদ্বেগ

ষ্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। দলের তরুণ তারকা লামিন ইয়ামাল বৃহস্পতিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ দলীয় অনুশীলনে অংশ নেননি। বাঁ উরুতে অস্বস্তির কারণে তাকে মাঠের বাইরে আলাদা পুনর্বাসন কার্যক্রম করতে দেখা গেছে।

স্পেনের প্রভাবশালী দৈনিক এএস-এর প্রকাশিত ছবি ও প্রতিবেদনে দেখা যায়, বাঁ উরুতে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন মাঠের পাশে ছিলেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। বুট পরা থাকলেও সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলনে অংশ না নিয়ে তিনি ম্যাটের ওপর ফোম রোলারের সাহায্যে পেশি শিথিলকরণ ও পুনর্বাসন ব্যায়াম করেন।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। গোল না পেলেও তার দারুণ এক ড্রিবল থেকে পেনাল্টি আদায় করে স্পেনের প্রথম গোলের পথ তৈরি হয়। পুরো ম্যাচজুড়ে ফরাসি রক্ষণভাগকে ব্যস্ত রাখেন বার্সেলোনার এই তারকা।

তবে সেই ম্যাচের শেষ দিকে বাঁ উরুতে অস্বস্তি অনুভব করেন ইয়ামাল। হোটেলে ফেরার পরই তার চিকিৎসা শুরু করেন দলের ফিজিওথেরাপিস্টরা। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্পেনের মেডিকেল টিম।

শুধু ইয়ামালই নন, ফ্রান্সের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স করা ডান-ব্যাক পেদ্রো পোরোকেও আলাদা অনুশীলন করতে দেখা গেছে। যদিও স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, দুজনের অবস্থাই নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং তার মেডিকেল টিম আশাবাদী, ফাইনালের আগেই ইয়ামাল ও পোরো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ইয়ামালের অনুশীলনে অনুপস্থিতি স্পেন শিবিরে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ তৈরি করেছে।

আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন, আর আর্জেন্টিনা নামবে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

লামিন ইয়ামাল নিয়ে স্পেন শিবিরে দেখা দিয়েছে নতুন উদ্বেগ

আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬