Logo বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হুমায়ুন কবির, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: নিজস্ব প্রতিনিধি
ছবি: নিজস্ব প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি বিএনপির সাবেক  চেয়ারপারসন, প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও স্মরণ করেন তারা।


বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, ডা. বেলাল উদ্দিন হায়দার, মগনামা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম. শাহনেওয়াজ আজাদ, আবু বক্কর, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুছ, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আবু জাফর, শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, সদস্য মনছুর আলম ইউনুছ, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব ইমরুল হাসান ইমু, শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, সাধারণ সম্পাদিকা শওকত আরা শেফু, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব জাফর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির সাবেক  চেয়ারপারসন, প্রধানমন্ত্রী ও দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিষয়:

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

এশিয়ায় আরো একটি নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা!

এশিয়ায় আরো একটি নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা!

চট্টগ্রাম বিআরটিএতে দালালকে ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএতে দালালকে ২০ দিনের কারাদণ্ড

হাটহাজারীতে বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা

হাটহাজারীতে বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা

পাকিস্তানের প্রধানমন্ত্র্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্র্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

পাসপোর্ট ফরমে বিশেষ চিহ্ন দিয়ে দালালি: জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

পাসপোর্ট ফরমে বিশেষ চিহ্ন দিয়ে দালালি: জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল

​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
১০

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ

এলাকার খবর

সম্পর্কিত