চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ ও জেলা সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মনজুর আলম আগ্রাবাদ ডাবল মুরিং এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
এদিকে, হাটহাজারীর চৌধুরীহাটে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানে নেতৃত্ব দেন।