সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে চট্টগ্রামের হাটহাজারীতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রামের উদ্যোগে খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের সড়কে নিরাপদে চলাচল, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মো. সিরাজুল ইসলাম, মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার, ম্যানেজিং কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন হাকিমসহ সংশ্লিষ্টরা।
কর্মশালার শেষে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় নবম শ্রেণির ছাত্রী নুরজাহান প্রথম, দশম শ্রেণির ছাত্রী আফিফা সাউদ দ্বিতীয় এবং দশম শ্রেণির ছাত্রী রুপা বর্মণ তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের বিআরটিএর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।