ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

মহেশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় সরকারি বনভূমি দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে বন বিভাগের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন বনকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বন বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রম চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করছিল বন বিভাগের একটি দল। এ সময় স্থানীয় একটি সংঘবদ্ধ দখলদার চক্র মাইকিং করে লোকজন জড়ো করে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন বনকর্মী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মহেশখালী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “সরকারি বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছিল। কিন্তু অবৈধ দখলদারদের একটি সংঘবদ্ধ গোষ্ঠী উচ্ছেদ কার্যক্রমে বাধা দিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহেশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা

আপডেট সময় : ০৩:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬