মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বন বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রম চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করছিল বন বিভাগের একটি দল। এ সময় স্থানীয় একটি সংঘবদ্ধ দখলদার চক্র মাইকিং করে লোকজন জড়ো করে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন বনকর্মী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মহেশখালী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “সরকারি বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছিল। কিন্তু অবৈধ দখলদারদের একটি সংঘবদ্ধ গোষ্ঠী উচ্ছেদ কার্যক্রমে বাধা দিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.