ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ

নুরুল ইসলাম সুমন,কক্সবাজার
  • আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাকবলিত সদ্য প্রস্তাবিত পহরচাঁদা ইউনিয়নের ১,২০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক আলহাজ্ব গিয়াসউদ্দিন।

বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পহরচাঁদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসিরউদ্দিন হায়দার এবং যুগ্ম আহ্বায়ক এরশাদ হোছাইন।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও বন্যায় পহরচাঁদা ইউনিয়নের বহু পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি রয়েছে। খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বাদাল মেম্বার বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ সহায়তা অত্যন্ত সময়োপযোগী। আলহাজ্ব গিয়াসউদ্দিনের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

ত্রাণ বিতরণ শেষে বন্যাকবলিত মানুষের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬