ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘জ্ঞান থেকে প্রেরণা, মেধা থেকে সাফল্য’ -এই স্লোগানকে ধারণ করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাস, পরিসংখ্যান, রেকর্ড, কিংবদন্তি খেলোয়াড় এবং ফুটবলকেন্দ্রিক স্মরণীয় নানা ঘটনার ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুইজ সোসাইটি।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি শ্রেণিকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার বিষয়ে কুবি কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক চামেলী চক্রবর্তী বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কুইজ চর্চার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে আজকের আয়োজন সফল হয়েছে। সকল অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, ‘কুইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি জ্ঞান অর্জনের একটি আনন্দময় মাধ্যম। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬