ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা ইউনিয়নের ঝিনুক মালা আবাসন প্রকল্পে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে বৃহস্পতিবার (৪ জুন) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

স্থানীয়রা জানান, বিকালে আবাসনের বাসিন্দা এক ৭ বছরের শিশুকে মিষ্টি কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় অভিযুক্ত বিল্লাল হোসেন। পরে বিল্লাল হোসেনের ঘর থেকে শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসে। সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা বিল্লাল হোসেনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

‎‎নিহত বিল্লাল হোসেন মাগুরার জেলার  মোহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি ঝিনাইদহ শহরে রিক্সা চালাতেন। চরখাজুরা ঝিনুক মালা আবাসনের একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন।

‎‎আবাসনের বাসিন্দারা জানায়, এক সপ্তাহ আগে বিল্লাল হোসেন আবাসনে আসেন। এরপর তিনি একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

‎‎ঝিনাইদহ সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদউজ্জামান জানান, বিকালে ভিকটিম শিশুর মা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিল্লাল হোসেন কে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত বিল্লাল হোসেন কে আটক করে চিকিৎসার জন্য ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পরে লোকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

আপডেট সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬